ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার কাছে হেরে গেলো বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম

এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার কাছে হেরে গেলো বাংলাদেশ

 এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার কাছে হেরে গেলো বাংলাদেশ

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অ-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচ খেলে বাংলাদেশের যাত্রা সুখকর হয়নি। মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

থাইল্যান্ডের চোনবুরিতে বাংলাদেশের ম্যাচের শুরুটা ভালোই হয়েছিল। বল পজেশন, আক্রমণে ভালোই পাল্লা দিচ্ছিল মালয়েশিয়ার সঙ্গে। এভাবে প্রথমার্ধ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধেও একইভাবে এগিয়ে চলছিল। ৮৩ মিনিটে আলিফ ইজওয়ান বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিলে বাংলাদেশের গোলরক্ষক পরাস্ত হন।

পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। উল্টো ইনজুরি টাইমে আরো একটি গোল হজম করে বাংলাদেশ। বক্সের মধ্যে আড়াআড়ি শটে ফার্গুস ব্যবধান দ্বিগুণ করে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ পরশু স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি