ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই আমরা হেরে গেছি: সাকিব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই আমরা হেরে গেছি: সাকিব

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই আমরা হেরে গেছি: সাকিব

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বোলিং তোপে বিধ্বস্ত হয় টাইগারদের ব্যাটিং লাইন। এতে ১২ ওভার হাতে থাকতেই ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৭ উইকেটে জয় পায় বাবর আজমরা। পাকিস্তানের বিপক্ষে হারের পর দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। 

ম্যাচ শেষে সাকিব বলেন, আমরা ম্যাচের শুরুতেই হেরে গেছি। তারা খুব ভালো বোলিং করেছে, আমরা বেশ কিছু বাজে শট খেলেছি। এ রকম একটা উইকেটে প্রথম দশ ওভারে আমাদের চারটি উইকেট হারানো ঠিক হয়নি। আমার আর মুশফিকের জুটি ভালো ছিল। যদি আরো ৭-৮ ওভার আমরা খেলতে পারতাম তাহলে একটা প্ল্যাটফর্ম তৈরি হতো। আমি আউট হওয়ার পর আর কোনো জুটি হয়নি। এ রকম একটা উইকেটে খুবই বাজে ব্যাটিং হয়েছে। এটার দায়ভার আমাদের নিতে হবে এবং পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে।  

তিনি বলেন, তারা র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল।  এ কারনেই তারা এক নম্বর দল। তাদের তিনজন ফ্রন্টলাইন বোলার আছে, যারা খুব ভালো করছে। তারা উইকেট নিয়ে ব্যাটারদের জন্য কাজটা সহজ করেছে। আমরা ভালো করছি বোলিংয়ে, কিন্তু ব্যাটিংয়ে উত্থান পতন আছে। আমাদের ধারাবাহিকতা হতে হবে। 

তিনি আরো বলেন, আমার মনে হয় আমাদের তিনজন পেসার ব্রিলিয়্যান্ট বোলিং করেছে। পাকিস্তানের মতো আমাদের প্রথম সারির তিনজনও গত কয়েক বছর ভালো বোলিং করেছে। তারা এটা আজকেও দেখিয়েছে। যদিও উইকেট পায়নি। কারণ এমন উইকেটে ব্যাটাররা ভুল না করলে উইকেট পাওয়া কঠিন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি