এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
ফ্রি-কিক থেকে ট্রেডমার্ক গোলে মেসির বিশ্বরেকর্ড
আর্জেন্টিনা জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের মিশন শুরু করলো। অধিনায়ক লিওনেল মেসির অনবদ্য পারফর্ম্যান্সে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৭৮ মিনিটে ফ্রি কিক থেকে একমাত্র গোলটিও করেন মেসি।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে সর্বশেষ কোনো ম্যাচে ফ্রি কিক থেকে একমাত্র গোলটি হয়েছিল ১৬ বছর আগে। ২০১০ বিশ্বকাপকে সামনে রেখে ২০০৭ সালে ভেনেজুয়েলার বিপক্ষে গোলটি করেছিলেন কলম্বিয়ার রুবেন দারিও বাস্তোস।
বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ম্যাচে প্রথম গোল করায় নিজের রেকর্ডটাও আরেকটু এগিয়ে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এ নিয়ে ১৪তমবার ম্যাচে প্রথম গোল করলেন মেসি। আগের রেকর্ডটি গুয়েতেমালার সাবেক স্ট্রাইকার কার্লোস রুইজের। বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে টানা ২২ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা।
শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ বুয়েন্স আয়ারসের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হয় লিওনেল স্কালোনির দল। এই ম্যাচ দিয়ে দীর্ঘ সময় পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামে আর্জেন্টিনা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি