ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন সাবমেরিন উদ্বোধন করলেন কিম 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম

পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন সাবমেরিন উদ্বোধন করলেন কিম 

পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন সাবমেরিন উদ্বোধন করলেন কিম 

 শুক্রবার নতুন সাবমেরিন উদ্বোধনের এ খবর প্রকাশ করে উত্তর কোরিয়া। গত বুধবার তারা যে সাবমেরিনের উদ্বোধন করেছে, তা পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং এই সাবমেরিন থেকে তা উৎক্ষেপণও করা সম্ভব।

সাবমেরিন উদ্বোধন করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন, নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজিয়ে তোলার পথে আরো এক ধাপ এগলো দেশ।  এর ফলে দেশের নৌ বাহিনী আরো শক্তিশালী হলো। 

উদ্বোধনী অনুষ্ঠানে কিম জানিয়েছে , দেশের স্থলবাহিনী এবং নৌবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে।

৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।

আপাতত উত্তর কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর পেট্রোলিংয়ে অংশ নেবে।

উত্তর কোরিয়ার হাতে আরো সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে উত্তর কোরিয়ার প্রশাসন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি