ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জি২০ মঞ্চেও ‘ইন্ডিয়া’ বদলে হয়ে গেল ‘ভারত’! 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম

জি২০ মঞ্চেও ‘ইন্ডিয়া’ বদলে হয়ে গেল ‘ভারত’! 

জি২০ মঞ্চেও ‘ইন্ডিয়া’ বদলে হয়ে গেল ‘ভারত’! 

শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত আপনাদেও স্বাগত জানাচ্ছে।’

তাৎপর্যপূর্ণ ভাবে শনিবার জি২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী মঞ্চের পোডিয়ামে দেশের নাম ‘ইন্ডিয়া’র পরিবর্তে ইংরেজিতে ‘ভারত’ লেখা ছিল। ঘটনাচক্রে, জি-২০ শীর্ষ সম্মেলনে আগত বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো নৈশভোজের আমন্ত্রণপত্র ঘিরে এ বিতর্কের সূচনা। 

ওই আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। কিন্তু ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনও চিঠি লিখলে তাতে চিরাচরিত ভাবে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ কথাটি। এই পরিচয়লিপি বদল ঘিরে বিতর্কের আবহেই গত মঙ্গলবার মোদীর ইন্দোনেশিয়া সফরের সূচি এক্স (সাবেক টুইটার)-এর হ্যান্ডলে প্রকাশিত হয়েছিল। সেখানে মোদীর পদ লেখা হয়, ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’।

জি২০ উপলক্ষে প্রকাশিত বুকলেটেও শিরোনাম হচ্ছে, ‘ভারত, গণতন্ত্রের মাতা।’ বুকলেটে আরও বলা হয়েছে, ‘ভারত হচ্ছে প্রশাসনিক নাম যা সংবিধানে আছে এবং ১৯৪৬-৪৮ সালে এটা নিয়ে আলোচনাও হয়েছিল।’ 

শুক্রবার জাতিসংঘ বলেছে, নয়াদিল্লি যদি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইন্ডিয়ার নাম বদলে ভারত রাখে তাহলে জাতিসংঘ রেকর্ডে তা অন্তর্ভূক্ত করা হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি