এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম
টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর, দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। ফাইনালে উঠতে বাঁচা মরার ম্যাচে পাল্লেকেলেতে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ত সাকিব আল হাসান।
এই ম্যাচে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষের অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি