ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কিয়েভে ২ ঘণ্টা ধরে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, বিস্ফোরণ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

কিয়েভে ২ ঘণ্টা ধরে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, বিস্ফোরণ

কিয়েভে ২ ঘণ্টা ধরে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, বিস্ফোরণ

রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চলজুড়ে রোববার (১০ সেপ্টেম্বর) ২ ঘণ্টা ধরে এ হামলা চলে। এ সময় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কয়েকটি এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ ভেঙ্গে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কিয়েভজুড়ে অন্তত পাঁচটি বিস্ফোরণ ঘটেছে এবং ইউক্রেনীয় মিডিয়ার ফুটেজে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি দেখা গেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ড্রোন হামলায় কিয়েভের ঐতিহাসিক পোডিল এলাকায় একজন আহত হয়েছেন এবং শহরের একটি পার্কের কাছে আগুন ধরে যায়। এছাড়া বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ ডার্নিটস্কি, সোলোমিয়ানস্কি, শেভচেনকিভস্কি, সোভিয়াটোশিনস্কি এবং পোডিল এলাকায় পড়েছে বলে ক্লিটসকো এবং শহরের সামরিক প্রশাসন জানিয়েছে।

শেভচেনকিভস্কি জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ একটি এপার্টমেন্টের ওপরে পড়লে সেখানে আগুন ধরে যায়। পরে অবশ্য তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। এ হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে রাশিয়ার কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে সাড়ে পাঁচশো দিনেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে উভয় দেশের মধ্যে। বর্তমানে প্রায়ই রাতের বেলা ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া।

গত বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কোস্ত্যন্তিনিভকাতে রাশিয়ার হামলায় ১৭ জন বেসামরিক মানুষ নিহত ও ৩৩ জন আহত হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি