এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান
এশিয়া কাপের গ্রুপ পর্বে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো ভারত-পাকিস্তান ম্যাচ। রোববার সুপার ফোরের তৃতীয় ম্যাচে আবারো মুখোমুখি হয়েছে এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।
আগের ম্যাচের অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান। এই ম্যাচে জয় পেলে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হবে পাকিস্তানের।
অন্যদিকে আগের ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে মাছে নামছে ভারত। শ্রেয়াস আইয়ারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছে কেএল রাহুল। এছাড়াও একাদশে ফিরেছেন বুমরাহ।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিশান, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতেখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি