এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
রোহিত ও গিলের জোড়া ফিফটিতে উড়ছে ভারত
এশিয়া কাপের গ্রুপ পর্বে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো ভারত-পাকিস্তান ম্যাচ। রোববার সুপার ফোরের তৃতীয় ম্যাচে আবারো মুখোমুখি হয়েছে এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। পাওয়ার প্লেতে দুজনে মিলে ৬১ রানের জুটি গড়েন। ৩৭ বলে নিজের ফিফটি পূরণ করে গিল। এরপরই টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন রোহিত শর্মা। ৪২ বলে ফিফটি পূরণ করেন রোহিত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোহিত ৫৪ রানে এবং গিল ৫৫ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি