এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
ভারত-পাকিস্তান ম্যাচে আবারো বৃষ্টির বাঁধা
এশিয়া কাপের গ্রুপ পর্বে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো ভারত-পাকিস্তান ম্যাচ। রোববার সুপার ফোরের তৃতীয় ম্যাচে আবারো মুখোমুখি হয়েছে এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। পাওয়ার প্লেতে দুজনে মিলে ৬১ রানের জুটি গড়েন। ৩৭ বলে নিজের ফিফটি পূরণ করে গিল। এরপরই টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন রোহিত শর্মা। ৪২ বলে ফিফটি পূরণ করেন রোহিত। এদিন শাদাব খানের ২ ওভারে ৩১ রান তোলেন ভারতীয় অধিনায়ক।
তবে নিজের তৃতীয় ওভারে রোহিতকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন শাদাব খান। পরের ওভারে ৫৮ রান করা আরেক ওপেনার গিলকে আউট করে পাকিস্তানকে খেলায় ফেরান শাহিন আফ্রিদি। এরপর রাহুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকে কোহলি। ২৫তম ওভারে প্রথম বল থেকে ম্যাচে হানা দেয় বৃষ্টি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলি ৮ রানে এবং রাহুল ১৭ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি