ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক সব সময়ই ভালো: পিসিবি 

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক সব সময়ই ভালো: পিসিবি 

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক সব সময়ই ভালো: পিসিবি 

 রোববার শ্রীলঙ্কায় টিম হোটেলে এসে বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ।

তিনি বলেন, বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক সবসময়ই ভালো। এটাকে আমরা আরও দৃঢ় করতে চাই। ভারতের সাথেও দ্বিপাক্ষিক সিরিজসহ অন্যান্য বিষয়ে সম্পর্ক ধরে রাখতে প্রস্তুত আমরা। 

রিজার্ভ ডের ব্যাপারে এসিসির সাথে ভারত কথা বলেছিল, আমরাও চেয়েছিলাম এটা হোক। আমরা কোনো বিতর্কে জড়াতে চাই না, সব ক্রিকেট খেলুড়ে দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি