এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম
ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রোহিত
বিশ্বের ১৫তম ও ৬ষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার আগে ভারতের পাঁচ ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে এ কীর্তি গড়েন রোহিত।
এ দিন মাঠে নামার আগে মাইলফলক থেকে ২২ রান বাকি ছিল তার। এদিন ছক্কা মেরে নতুন মাইলফলকে পৌঁছান তিনি। ২৪৮তম ম্যাচে ১০ হাজার রান পূর্ণ করেন ভারতের হিটম্যান। এর আগে ভারতের আরও পাঁচ ব্যাটার এই কৃতিত্ব অর্জন করেন। তারা হলেন শচীন টেন্ডুলোর, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং মাহেন্দ্র সিংহ ধোনি।
একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম রোহিত। ২০৫টি ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন কোহলি। রোহিত ১০ হাজার রান পূর্ণ করলেন ২৪১তম ইনিংসে। শচীন করেছিলেন ২৫৯ ইনিংস। সৌরভ গাঙ্গুলী ২৬৩টি ইনিংসে ১০ রান পূর্ণ করেছিলেন। বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক পন্টিং ১০ হাজার রান করতে খেলেছিলেন ২৬৫টি ইনিংস। উল্লেখ্য, মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০তম একদিনের ম্যাচ খেলেন রোহিত।
বিশ্বের আরও আটজন ক্রিকেটার একদিনের ক্রিকেটে ১০ রান করেছেন। তারা হলেন রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, সানাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, ইনজামাম উল হক, জ্যাক কালিস, ক্রিস গেইল, ব্রায়ান লারা এবং তিলকারত্নে দিলশান। অর্থাৎ ভারতের ছয় জন, শ্রীলঙ্কার চার জন, ওয়েস্ট ইন্ডিজের দুই জন ক্রিকেটারের ১০ হাজার রান করেছেন। পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার এক জন করে ক্রিকেটারের এই কীর্তি রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি