ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গ্যালারিতে ভারত-শ্রীলঙ্কার সমর্থকদের হাতাহাতি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম

গ্যালারিতে ভারত-শ্রীলঙ্কার সমর্থকদের হাতাহাতি

গ্যালারিতে ভারত-শ্রীলঙ্কার সমর্থকদের হাতাহাতি

শ্রীলঙ্কার বিপক্ষে অল্প পুঁজি নিয়েও ৪১ রানের জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ম্যাচ শেষে দেখা গেছে দৃষ্টিকটু দৃশ্যও। দুদলের সমর্থকরা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের উপরের স্ট্যান্ডে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতাহাতির ভিডিও ছড়িয়ে পড়েছে। শ্রীলঙ্কার জার্সি পরা এক সমর্থককে বেশ কয়েকজন মিলে আটকে রাখার চেষ্টা করছিলেন, এমন দৃশ্য দেখা গেছে। বেপরোয়া সেই ব্যক্তিকে অবশ্য আটকে রাখা যায়নি। আক্রমণাত্মকভাবে একজন ভারতীয় সমর্থকের দিকে দৌড়া গিয়ে তাকে ঘুষি মারতে শুরু করেন তিনি। 

উত্তেজিত দুই সমর্থকের হাতাহাতি শুরুর পর কয়েকডজন সমর্থক তাদের থামানোর চেষ্টা করতে এগিয়ে আসেন। পরে তারা দুজনকে আলাদা করে নিতে সক্ষম হন। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করা ভারত ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান করে। জবাবে ৪১.৩ ওভারে ১৭২ রানে থামে শ্রীলঙ্কা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি