এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
কেরালায় নিপাহ ভাইরাসটির ধরন বাংলাদেশি, রাজ্য বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী
ভারতের কেরালায় নতুন আতঙ্ক মস্তিষ্কে সংক্রামিত প্রাণঘাতী নিপাহ ভাইরাসটির ধরন বাংলাদেশি। এই ধরনে আক্রান্ত চারজনের দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিধানসভায় এ তথ্য জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। এই ভয়ঙ্কর ধরনটি কম সংক্রামক হলেও এতে মৃত্যুর হার অনেক বেশি।
জর্জ নিশ্চিত করেছেন, রাজ্যের কোঝিকোড জেলায় সাম্প্রতিক অস্বাভাবিক মৃত্যু এই ভাইরাসের কারণেই হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, ভাইরাসে আক্রান্তদের মধ্যে একজন এই মাসে মারা গেছেন। অন্যজন মারা গেছে ৩০ আগস্ট। ২০১৮ সালের পর কেরালায় এটি চতুর্থ নিপাহ প্রাদুর্ভাব। ২৩ জন সংক্রামিত ব্যক্তির মধ্যে ২১ জনই মারা গেছেন।
কোঝিকোডে নিপাহ ভাইরাসে ১২ বছর বয়সী একটি ছেলে মারা যাওয়ার পরে স্বাস্থ্যকর্মীরা আশপাশের ছাগল থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন। ২০১৯ এবং ২০২১ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা যান। এই ভাইরাসে আক্রান্ত হলে কোন চিকিৎসা বা টিকা নেই। সংক্রামিত বাদুড়, শূকর বা অন্যান্য মানুষের শারীরিক তরলগুলোর সরাসরি সংস্পর্শে এলে ভাইরাসটি মানুষের মধ্যে সংক্রামিত হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি