এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরলো টাইগাররা
এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে সুখময় স্মৃতি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা।
এশিয়া কাপের ১৬তম আসরে ছয় ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে টাইগারারা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে সাকিবের দল। সুপার ফোরে তিনটি ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পায় বাংলাদেশ।
সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হারলেও ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগাররা। এতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারালো বাংলাদেশ দল।
এশিয়া কাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে টাইগারদের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি