ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাশিয়া দখলকৃত দোনেস্কে ইউক্রেনের হামলায় নিহত ৫


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম

রাশিয়া দখলকৃত দোনেস্কে ইউক্রেনের হামলায় নিহত ৫

 রাশিয়া দখলকৃত দোনেস্কে ইউক্রেনের হামলায় নিহত ৫

রাশিয়া স্থাপিত অঞ্চলটির প্রশাসক জানান যে, শনিবার (১৬ সেপ্টেম্বর) ব্যাপক গোলাবর্ষণে সেখানে আরও একজন বেসামরিক লোক আহত হয়েছে। তবে কিয়েভের পক্ষ  থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেস্কের কিরোভ ও কুইবাইশেভস্কিয়ি জেলা এসব হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তি একজন নারী।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ২০১৪ সাল থেকেই ইউকেনের পূর্বাঞ্চলের দোনেস্ক রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ করছে। সেখানে হামলা ও হতাহতের ঘটনা নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।

গত শনিবার ইউক্রেনের স্বশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায় যে, রুশ অধিকৃত অঞ্চলগুলো মুক্ত করার লক্ষ্যে পরিচালিত পাল্টা হামলায় প্রচন্ড লড়াই চলছে এবং তারা আংশিক সাফল্য অর্জন করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি