ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আনন্দ করতে পরামর্শ দিলেন শাহরুখ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আনন্দ করতে পরামর্শ দিলেন শাহরুখ

 প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আনন্দ করতে পরামর্শ দিলেন শাহরুখ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিনে দেশ-বিদেশ থেকে আসছে শুভেচ্ছাবার্তা। প্রধানমন্ত্রীর জন্মদিনে বলিউড তারকারা শুভেচ্ছা দিচ্ছেন। মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিলেন শাহরুখ খান।

শাহরুখের রসবোধের চর্চা সর্বত্র। এ বার স্বয়ং প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে বসলেন অভিনেতা। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, ‘আপনার দীর্ঘায়ু কামনা করি। সদা সুস্থ থাকুন। আজকের দিনটা একটু কাজ থেকে সময় বার করে আনন্দ করুন। জন্মদিনের শুভেচ্ছা।’

শাহরুখ ছাড়াও বলিউড থেকে বহু তারকা তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তাঁরা হলেন অক্ষয় কুমার, সালমান খান, কমল হাসান, সোনু সুদ, রাজকুমার রাও, হেমা মালিনি-সহ বলিপাড়ার একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

খিলাড়ি কুমার টুইট করে লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা, বছরের পর বছর, এ ভাবেই আমাদের অনুপ্রেরণা দিতে থাকুন। আপনার সুস্থ জীবন কামনা করি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণমুগ্ধ অভিনেত্রী কঙ্গনা রানাউত তার জন্মদিনে এক ধাপ এগিয়ে। তিনি প্রধানমন্ত্রীকে নতুন ভারতের বিশ্বকর্মা বলে আখ্যা দেন। প্রধানমন্ত্রী তাঁর জন্মদিনে নতুন একটি সরকারি প্রকল্প চালু করতে চলেছেন। তার নাম ‘পিএম বিশ্বকর্মা’। এই প্রকল্পে দেশের কারিগর, নির্মাণশিল্পীদের সাহায্য করা হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি