ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপের পর ভারত- পাকিস্তান ক্রিকেটে মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে না: ভারতের ক্রীড়া মন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

বিশ্বকাপের পর ভারত- পাকিস্তান ক্রিকেটে মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে না: ভারতের ক্রীড়া মন্ত্রী

 বিশ্বকাপের পর ভারত- পাকিস্তান ক্রিকেটে মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে না: ভারতের ক্রীড়া মন্ত্রী

ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে কতটা আগ্রহ ও উদ্দীপনা রয়েছে তা এশিয়া কাপের এবারের ম্যাচগুলোর দিকে লক্ষ্য করলেই দেখা যায়। গ্রুপ পর্বে দুই দলের প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় সুপার ফোরে আলাদাভাবে ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। চলতি বছরে সম্ভবত এটাই পাক-ভারতের শেষ ম্যাচ। এরপর দুই দলের ম্যাচ কবে অনুষ্ঠিত হবে তা ঠিক বলা যাচ্ছে না। এমনকি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে কিনা তাও অনিশ্চিত।

আইসিসি এবং এসিসির ইভেন্ট ছাড়া এখন আর ভারত-পাকিস্তানের কোনো লড়াই দেখা যায় না। ২০১২ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি দল দুইটি। এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুইটির দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আরও কঠোর সিদ্ধান্ত জানালেন ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।

তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলির মধ্যে সীমান্ত সমস্যা সমাধানের উপর নির্ভর করছে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন। খবর জিও টিভি।

চলমান কূটনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ক্রিকেট সম্পর্ক স্থগিত রয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি দেশটির একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, বিসিসিআই অতীতে সীমান্ত নিয়েছে ভারত-পাকিস্তানের সীমান্তের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত দুই দলের দ্বিপাক্ষিক ম্যাচ আয়োজন হবে না। আমরা এখনও এই কথায় অটুট রয়েছি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি