ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টাইগার পেসার রুবেলের বাবা মারা গেছেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

টাইগার পেসার রুবেলের বাবা মারা গেছেন

 টাইগার পেসার রুবেলের বাবা মারা গেছেন

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন দীর্ঘদিন দলের বাইরে আছেন। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এবার হারালেন বাবাকে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমার বাবা আর নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়ে রুবেল লিখেছিলেন, আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।

সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি