ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানকে টপকে একদিনের ক্রিকেটে শীর্ষে চলে আসার সুযোগ ভারতের সামনে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম

পাকিস্তানকে টপকে একদিনের ক্রিকেটে শীর্ষে চলে আসার সুযোগ ভারতের সামনে

পাকিস্তানকে টপকে একদিনের ক্রিকেটে শীর্ষে চলে আসার সুযোগ ভারতের সামনে

এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হলেও একদিনের ক্রিকেটে শীর্ষস্থান পাকিস্তানেরই দখলে রয়েছে। আর এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ভারত রয়েছে দুই নম্বরে। যদিও চলতি সপ্তাহেই ভারতের সামনে সুযোগ রয়েছে পাকিস্তানকে টপকে এক নম্বরে চলে আসার। 

আগামী শুক্রবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ভারত চলে আসবে এক নম্বরে। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও ভারত থাকবে এক নম্বরে। 

এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযানে নামাই লক্ষ্য ভারতের। দীর্ঘদিন পর একদিনের আন্তর্জাতিকে ফেরানো হয়েছে অশ্বিনকে। প্রথম দুটো ম্যাচে রোহিত, বিরাটরা খেলছেন না। অধিনায়ক থাকবেন লোকেশ রাহুল। আর প্রথম ম্যাচটা জিতলেই ভারত বিশ্বকাপের আগে চলে আসবে এক নম্বরে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি