ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ব্রিটেনে নৈতিক স্খলনে সহস্রাধিক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

ব্রিটেনে নৈতিক স্খলনে সহস্রাধিক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

ব্রিটেনে নৈতিক স্খলনে সহস্রাধিক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে শাস্তির এ উদ্যোগ নেওয়া হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগের মুখে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহস্রাধিক কর্মকর্তার বিরুদ্ধে কাউকে সাময়িক বহিষ্কার, আবার কাউকে অনিয়মিত দায়িত্বে বদলি করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপসহকারী কমিশনার স্টুয়ার্ট কান্ডি এ তথ্য জানিয়েছেন। বেশ কয়েক বছর ধরে সেখানকার পুলিশের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অনেক অভিযোগ চাউর হতে থাকে।

এর মধ্যে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার মতো অভিযোগও রয়েছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

এরপরই পুলিশে বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি