ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এবার কলকাতায় নিপাহ ভাইরাস 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম

এবার কলকাতায় নিপাহ ভাইরাস 

এবার কলকাতায় নিপাহ ভাইরাস 

 নিপাহ ভাইরাস নিয়ে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে উদ্বেগ বাড়ছে।
কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি নিপাহ ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা।

জানা গেছে, ২৬ বছর বয়সী ওই ব্যক্তি কেরালার এর্নাকুলামে শ্রমিক হিসেবে কাজ করতেন। কয়েকদিন ধরেই তার তীব্র জ্বর। এছাড়া হাত-পা-গলা এবং গায়ে ব্যথা, বমি বমি ভাব রয়েছে। এসব সমস্যা দেখা দেয়ায় কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

কলকাতা স্বাস্থ্য দপ্তর সূত্র জানিয়েছে, ওই তরুণের দুই সঙ্গী সম্প্রতি কেরালায় জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। তাই ওই তরুণের ক্ষেত্রে আর কোনো ঝুঁকি নেয়া হয়নি। তাকে সঙ্গে সঙ্গেই আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

মঙ্গলকোটের ওই তরুণ কেরালার এর্নাকুলামে শ্রমিকের কাজ করেন। তিনি সেখানে যে ঘরে থাকতেন সেই ঘরে সন্দেহজনক জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এসব বিষয়ে বিবেচনায় রেখেই তাকে সন্দেহভাজন নিপাহ ভাইরাসে আক্রান্ত মনে করে বেলেঘাটা আইডি আইসোলেশনে ভর্তি রাখা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি