ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি

 মিরপুরের মাঠেই আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছিলো সাকিবরা। সেই হতাশা আর গ্লানি হৃদয়ে ধারণ করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে চান টাইগার দলপতি লিটন দাস। এই সিরিজ আসন্ন বিশ্বকাপের আত্মবিশ্বাসী হতে সফরকারী  নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে  বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে। 

ঘরের মাঠে নিজেদের সর্বশেষ সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে  পরাজিত হয়েছিল  যা ছিল ২০১৫ সালের পর ঘরের মাঠে  টাইগার দলের তৃতীয় সিরিজ হার। এর মধ্যে একমাত্র  ইংল্যান্ডের কাছে দু’বার  সিরিজ হেরেছে বাংলাদেশ।

আফগানিস্তান সিরিজের পর এশিয়া কাপে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। কিন্তু সুপার ফোর পর্বের শেষ ম্যাচে আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে স্মরণীয়  সাফল্য অর্জন করে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তর মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাাদেশ। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের। 

চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদের কাছে এটি মূলত  নিজেকে প্রমাণের মঞ্চ। 

বিশ্বকাপে জাতীয় দলে নিজেদের সুযোগের পথ তৈরি করতে পারে  এমন কিছু খেলোয়াড়দের নিয়ে এ সিরিজের জন্য দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডও নিজেদের প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে। আপাত দৃষ্টে মনে হচ্ছে  উভয় দলই এমন কিছু খেলোযাড়  রেখেছে   যারা ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে জ্বলে ওঠার পাশাপাশি বিশ্বকাপ দলে সুযোগের জন্য নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করে তোলা। 

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। তার মতে, দল না জিতলে ব্যক্তিগত পারফরমেন্স তেমন একটা গুরুত্বপূর্ন নয়। 

সর্বশেষ ২০১৩ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড । ২০২১ সালে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতেও সিরিজে বাংলাদেশর কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল কিউইরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি