ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

২০০০ বছরের পুরানো শিশুর জুতা-ফিতা অক্ষত উদ্ধার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম

২০০০ বছরের পুরানো শিশুর জুতা-ফিতা অক্ষত উদ্ধার

২০০০ বছরের পুরানো শিশুর জুতা-ফিতা অক্ষত উদ্ধার

অস্ট্রিয়ায় এ জুতা পাওয়া যায়। জুতার সাইজ ইইউ’র ৩০ (যুক্তরাষ্ট্রের ১২)। ভূতাত্ত্বিক সম্পদ গবেষণা সংক্রান্ত জার্মান মাইনিং মিউজিয়াম বোচুম-লেইবনিজএর ধারণা, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে এ জুতা তৈরি করা হয়েছিল। এর উদ্ধারকৃত ফিতা আজও অক্ষত রয়েছে।

 অস্ট্রিয়ার পশ্চিমে ডার্নবার্গ গ্রামে খননের সময় প্রত্নতত্ত্ববিদরা এ জুতা আবিষ্কার করেন। সেখানে প্রাচীন লৌহযুগে খনিজ লবণ খনির খনন কাজ করা হয়েছিল বলে মিউজিয়ামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

মিউজিয়ামের গবেষণা বিভাগের প্রধান প্রফেসর থমাস স্টোলনার বলেন যে, আবিষ্কৃত জুতাটি এতো বছর পরও ভাল অবস্থায় আছে।

গ্রামটিতে চালান খনন কাজ ও এ আবিষ্কারে লৌহযুগের খনি শ্রমিকদের কর্ম ও জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। প্রত্নতত্ত্ববিদরা এ সময় কাঠের তৈরি শাবলের ব্লেড ভগ্নাংশের মতো বিভিন্ন জৈবিক বস্তুও আবিষ্কার করা হয়েছে। জুতার ফিতাটি পশুর লোম দিয়ে তৈরি করা হয় বলে মনে করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি