ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্নায়ুর জটিল রোগ নিরাময়ে মস্তিস্কে বসবে ছোট্ট চিপ 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম

স্নায়ুর জটিল রোগ নিরাময়ে মস্তিস্কে বসবে ছোট্ট চিপ 

স্নায়ুর জটিল রোগ নিরাময়ে মস্তিস্কে বসবে ছোট্ট চিপ 

স্টিফেন হকিং যদি এই ব্রেন-মেশিন পেতেন তাহলে হয়ত স্নায়ুর জটিল রোগে সারাটা জীবন প্রতিবন্ধী হয়ে কাটাতে হত না। এমনটাই মনে করছেন ইলন মাস্কের নিউরোলিঙ্কের গবেষকরা। মাস্কের কোম্পানি এমন এক ব্রেন-মেশিন তৈরি করেছে যা নাকি স্নায়ুর যে কোনও জটিল রোগই সারাতে পারবে। ব্রেনে ছোট্ট একটা চিপ বসিয়ে দিলে মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধকতা আর গ্রাস করবে না কোনওভাবেই। এমনকী ব্রেন থেকে সঙ্কেত পাঠিয়ে শারীরিক প্রতিবন্ধকতাও সারানো যাবে এই ব্রেন-মেশিনে। 

নিউরোলিঙ্কের এই গবেষণায় সহযোগিতা করছে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সি। এই গবেষণার সঙ্গে জড়িত জাস্টিন স্যানচেজ জানিয়েছেন, বিশ্বজুড়ে ২ লাখের বেশি মানুষ মস্তিষ্কের রোগে ভোগেন। ‘অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেসন অ্যাসোসিয়েশন অব আমেরিকা’ তাদের একটি গবেষণার রিপোর্টে বলেছিল, অবসাদ, উদ্বেগ, অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার থেকে স্লিপিং ডিসঅর্ডার - মস্তিষ্কের জটিল রোগ সারাতে পারবে ইলন মাস্কের সংস্থার তৈরি ব্রেন-মেশিন। মস্তিষ্কের ক্ষতও সারাবে। 

নিউরোটেকনোলজিতে এমন ডিভাইস তৈরি হয়েছে যা যে কোনও অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার, বাইপোলার সিন্ড্রোম থেকে ট্রমাটিক ব্রেন ইনজুরিও সারাতে পারবে। স্নায়ুর দুরারোগ্য রোগ থেকেও মুক্তি দেবে। 

মোটর নিউরনের একটি রোগ অ্যামিওট্রপিক লেটারেল স্কেলরোসিস-এ (এএলএস) আক্রান্ত ছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। তার পুরো জীবনই কেটেছে হুইলচেয়ারে। পক্ষাঘাতগ্রস্ত হয়েও কম্পিউটার স্পিচ সিন্থেসাইজারের মাধ্যমে কথা বলতেন তিনি। আপেক্ষিকতাবাদ, কোয়ান্টাম তত্ত্ব এবং ব্ল্যাক হোল নিয়ে তার যুগান্তকারী গবেষণা নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে। কিন্তু মস্তিষ্কের ওই জটিল রোগ তাকে শারীরিকভাবেও প্রতিবন্ধী করে ফেলেছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি