ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সুচির মুক্তি দাবি মালয়েশিয়ার ১৩০ জন এমপি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

সুচির মুক্তি দাবি মালয়েশিয়ার ১৩০ জন এমপি

সুচির মুক্তি দাবি মালয়েশিয়ার ১৩০ জন এমপি

মালয়েশিয়ার ১৩৫ জন বেশি পার্লামেন্ট সদস্য মিয়ানমারের সামরিক সরকারের হাতে বন্দি দেশটির ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সুচিকে জরুরি চিকিৎসার অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছেন। এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম। 

পার্লামেন্টের ২২২ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে ১৩৫ জন এক বিবৃতিতে এই আহবান জানিয়ে বলা হয়েছে, ‘আমরা তার ভগ্ন ও নাজুক স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন এবং কোনো প্রকার বিলম্ব না করে তাকে বাইরের ডাক্তার দিয়ে চিকিৎসার ব্যবস্থা করার আহবান জানাচ্ছি।’ 

সুচির বর্তমান বয়স ৭৮ বছর। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি সামরিক সরকারের হাতে আটক আছেন। তিনি বর্তমানে প্রচণ্ড দাঁতের ব্যথায় ভুগছেন। এজন্য খাবার খেতে পারছেন না। তার মাথা ঘুরানো ছাড়াও বমির ভাব রয়েছে। 

বর্মি ভাষায় প্রচারিত ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজের দন্ত চিকিৎসককে তার দাঁত দেখাতে চেয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাতে সায় দেয়নি। তবে তিনি কিছু ওষুধপত্র পেয়েছেন। 

মঙ্গলবারের বিবৃতিতে আসিয়ানকে মিয়ানমারের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়েছে এবং অং সান সুচি এবং অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান জানানো হয়েছে, যাদেরকে সামরিক শাসক মিন অং হ্লাইং নির্বিচারে আটক করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি