ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা

ঘরের মাঠে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলো লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে চমক দিয়ে ফাইনালে উঠেছিলো শ্রীলঙ্কা। তবে ফাইনালে ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়ে শিরোপা হেরেছে লঙ্কানরা।

বিশ্বকাপের শুরুর আগে এবার বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। চোটের জন্য বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোট সারিয়ে সুস্থ হওয়ার পথে আবার নতুন করে চোট পান লঙ্কার স্পিনার। দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সূত্র: ক্রিকইনফো

ভারতের মাটিতে সাধারণত সুবিধা পায় স্পিনাররা। সেক্ষেত্রে দাসুন শানাকার দলের ট্রাম্পকার্ড ছিলেন হাসারাঙ্গা। তার বিশ্বকাপ থেকে ছিটকে হওয়া শ্রীলঙ্কার জন্য বিরাট বড় ধাক্কা। লঙ্কা প্রিমিয়ার লিগে চোট পেয়েছিলেন। এশিয়া কাপে খেলতে পারেননি। মনে করা হয়েছিল, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরবেন হাসারাঙ্গা। কিন্তু রিহ্যাব চলাকালীন আবার চোট পেলেন। যার ফলে বিশ্বকাপ খেলার কোনও সম্ভাবনাই থাকল না। 

চোটের জন্য বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে অনিশ্চিত মহেশ থিকসানা এবং দুষ্মন্ত চামিরা। তারওপর হাসারাঙ্গার না থাকা শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে কার্যত দুর্বল করবে। আইপিএল খেলার সুবাদে ভারতের পিচে খেলতে অভ্যস্ত লঙ্কার স্পিনার অলরাউন্ডার। তাই তাকে কেন্দ্র করেই স্বপ্ন দেখছিলেন শানাকারা।