ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতে কানাডীয়দের সতর্ক করল জাস্টিন ট্রুডো সরকার


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৯ পিএম

ভারতে কানাডীয়দের সতর্ক করল জাস্টিন ট্রুডো সরকার

ভারতে কানাডীয়দের সতর্ক করল জাস্টিন ট্রুডো সরকার

ভারতে বসবাসকারী কানাডার নাগরিকদের সতর্ক করল জাস্টিন ট্রুডো সরকার। প্রবাসী কানাডিয়ানদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে নাগরিকদের ভারতে সাবধানে এবং সর্বক্ষণ সতর্ক থাকতে বলেছে কানাডা সরকার। খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিংহ নিজ্জারের হত্যাকাণ্ডের প্রভাব পড়েছে ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে। ভারতে সমাজমাধ্যমে কানাডাবাসীর প্রতি ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি’ ফুটে উঠেছে বলে দাবি। সেই কথা মনে করিয়ে দিয়ে ভারতে প্রবাসী কানাডিয়ানদের সতর্ক করেছে ট্রুডো সরকার। 

কানাডার তরফে বিবৃতিতে সে দেশের নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘কানাডা এবং ভারতের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সাপেক্ষে সমাজমাধ্যমে কানাডার প্রতি কিছু ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি’ চোখে পড়েছে। কোথাও কোথাও আন্দোলন, বিক্ষোভের ডাকও দেওয়া হচ্ছে। সাবধানে থাকুন, সতর্ক থাকুন।’

উল্লেখ্য, কিছু দিন আগে কানাডায় প্রবাসী ভারতীয়দের জন্য অনুরূপ একটি পরামর্শমূলক বিবৃতি জারি করেছিল ভারত সরকারও। গত সপ্তাহে কানাডার নাগরিকদের ভিসা দেওয়াও স্থগিত করেছে ভারত।

গত জুনে কানাডার শিখ নেতা নিজ্জারকে আততায়ীরা গুলি করে খুন করে। তদন্তের পর এই ঘটনায় ‘ভারতীয় এজেন্ট’দের হাত আছে বলে হাউস অফ কমন্সে প্রকাশ্যেই অভিযোগ করেন সে দেশের প্রধানমন্ত্রী ট্রুডো। ভারত সরকার কানাডার অভিযোগ উড়িয়ে দেয় এবং এর কড়া বিরোধিতা করে।