ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জোড়া বিস্ফোরণে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ জড়িত, পাকিস্তানের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম

জোড়া বিস্ফোরণে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ জড়িত, পাকিস্তানের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী

জোড়া বিস্ফোরণে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ জড়িত, পাকিস্তানের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি শনিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় কর্পস সদরদফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রশাসন, সেনা এবং অন্য সব প্রতিষ্ঠান যৌথভাবে আত্মঘাতী বোমা বিস্ফোরণের চক্রীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে। ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) এই আত্মঘাতী হামলায় জড়িত রয়েছে।” ভারত এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। 

শুক্রবার প্রথমে বেলুচিস্তান এবং পরে খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণ হয়। বেলুচিস্তানের মাস্তুঙ্গ জেলার আল ফালাহ্ রোডের মদিনা মসজিদে আত্মঘাতী হামলায় নিহত হন অন্তত ৫২ জন। আহত হন আরও ৫০ জন। ওই দিনই খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলার একটি মজসিদে জুম্মার নমাজ চলার সময়ে বিস্ফোরণ ঘটে। আত্মঘাতী ওই বিস্ফোরণে প্রাণ হারান তিন জন। আহত হন অন্তত ছ’জন।

দু’টি বিস্ফোরণের ক্ষেত্রেই এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা সংগঠন দায় স্বীকার করেনি। শনিবার পাকিস্তানের সন্ত্রাসদমন দফতরের একটি রিপোর্টকে উদ্ধৃত করে সে দেশের সংবাদপত্র ‘ডন’-এর একটি প্রতিবেদনে বলা হয়, “এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এমনকি সাম্প্রতিক অতীতে একাধিক হামলার জন্য দায়ী নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-ও তাদের জড়িত থাকার জল্পনাকে খারিজ করে দিয়েছে।” যদিও এই জোড়া হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে, তার তদন্ত চালাচ্ছে পাকিস্তান।