ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে একাদশে রাখতে চায় না ইংল্যান্ড


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম

বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে একাদশে রাখতে চায় না ইংল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে একাদশে রাখতে চায় না ইংল্যান্ড

আগামীকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রথম ম্যাচে ইংলিশরা হারলেও, জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে টাইগাররা। তবে বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে একাদশে  রাখতে চায় না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। এমনটাই বলছে বিশ্বকাপ কাভার করতে আসা ইংলিশ মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। 

স্টোকসের না খেলার কারণ ধর্মশালার মাঠ। এই মাঠের আউটফিল্ড খেলার জন্য ঝুঁকিপূর্ণ। এমনিতেই স্টোকস ইনজুরিপ্রবণ। মাঠে নামলে নিজের শতভাগ উজার করে দেন। ধর্মশালার আউটফিল্ড স্টোকসের জন্য ক্ষতির কারণ হতে পারে ভেবে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত ইংল্যান্ড নিয়ে নিয়েছে। 

এদিকে, আফগানিস্তানের কোচ ও সাবেক ইংলিশ ক্রিকেটার জনাথন ট্রট ইংল্যান্ডকে ধর্মশালার আউটফিল্ড নিয়ে সব তথ্য দিয়েছেন। বার্নটন জানালেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারের পর ইংলিশ কোচদের টেক্সট করেছেন ট্রট। উইকেট ও আউটফিল্ড নিয়ে তথ্য ভাগাভাগি করেছেন। যা বিস্ময়কর লেগেছে। 

স্টোকসকে পরবর্তীতে বড় ম্যাচ গুলোতে খেলানোর ইচ্ছা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। স্টোকসের হাঁটুর সমস্যা নতুন কোনও ঘটনা নয়। বহুদিন ধরেই এই সমস্যায় ভুক্তভোগী সে কারণে একদিনের ক্রিকেট থেকে তিনি ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছিলেন। 

এ নিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক সাইমন বার্নটন বাংলাদেশের বিপক্ষে স্টোকসের না খেলার কথা জানাতে গিয়ে বলেছেন, সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় চোটপ্রবণ স্টোকসকে তাই এরকম মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশকে ওরা হালকাভাবে নিচ্ছে না। কিন্তু স্টোকসকে সামনে বেশি প্রয়োজন। 

চ্যাম্পিয়ন খেলোয়াড় স্টোকস যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। বাংলাদেশের বিপক্ষে তার অনুপস্থিতি লাল-সবুজের প্রতিনিধির জন্য ভালো খবরও বটে।