এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৩, ০৭:১০ পিএম
ইংল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকার রান পাহাড়
বিশ্বকাপের ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল দক্ষিণ-আফ্রিকা ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের পাহাড় সমান ৪০০ রানের লক্ষ্য দেয় প্রোটিয়ারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ-আফ্রিকা। ৪ রান করে আউট হন এই বামহাতি ব্যাটার। তবে ভ্যান ডার ডুসেনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রেজা হেনড্রিক্স। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে প্রোটিয়ারা ৫৯ রান তোলে।
৪৯ বলে নিজের ফিফটি পূরণ করেন রেজা হেনড্রিক্স এবং ৫১ বল ভ্যান ডার ডুসেনও অর্ধশতকের দেখা পান। তবে ভ্যান ডার ডুসেন (৬০) ও রেজা হেনড্রিক্সকে ৮৫ রানে আউট করেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ।
চতুর্থ উইকেটে হেনরিচ ক্লাসেনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক এইডেন মারক্রাম। তবে ৪২ রানে মারক্রাম আউট হলে, ৫ রান করে তার দেখানো পথে হাঁটেন ডেভিড মিলার।
কিন্তু অপর প্রান্তে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে থাকেন হেইনরিচ ক্লাসেন। ৬১ বলে সেঞ্চুরি তুলে নেন এই ডান হাতি প্রোটিয়া ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন মার্কো জানসেন। ৩৫ বলে ফিফটি পূরণ করেন তিনি।
শেষ দিকে ক্লাসেন ৬৭ রানে আউট হলেও, মার্কো জানসেনের ৪২ বলে অপরাজিত ৭৫ রানের মারকুটে ইনিংসে ভর করে ৩৯৯ রানের বড় পুঁজি পায় দক্ষিণ-আফ্রিকা। এতে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় পাহাড় সমান ৪০০ রান।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন টপলে। এছাড়াও আদিল রশিদ দুইটি ও অ্যাটকিনসন ১ উইকেট শিকার করেন।