ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মার্করামের ফিফটিতে দেড়’শ পেরিয়ে দ. আফ্রিকা


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম

মার্করামের ফিফটিতে দেড়’শ পেরিয়ে দ. আফ্রিকা

মার্করামের ফিফটিতে দেড়’শ পেরিয়ে দ. আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা: ১৫৩/২ (২৮.৪ ওভার)  


৩৬ রানেই ২ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়িয়েছে কুইন্টন ডি কক ও এইডেন মার্করামের ব্যাটে। তাদের দুজনের ব্যাটে ভর করে ২১ ওভারেই শতরান পেরিয়েছে প্রোটিয়ারা। ডি কক ৬২ ও মার্করাম ৩০ রান নিয়ে ব্যাট করছেন।


দ্রুত দুই উইকেট হারালও এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে পাল্টা জবাব দিচ্ছেন কুইন্টন ডি কক।হাসান মাহমুদকে শরীরের ওপর থেকে ঘুরিয়ে চার মেরে ফিফটিতে পৌছে গেছেন প্রোটিয়া ওপেনার। ৪৭ বলে এই বাঁহাতি স্পর্শ করলেন পঞ্চাশ। একই সঙ্গে এইডেন মার্করামের সঙ্গে তার জুটির পঞ্চাশ হলো ৫৮ বলে। হাসান মাহমুদের ওপর চড়াও হয়ে প্রথম ২ ওভারে নিয়েছেন ২২ রান। সর্বশেষ ৪ ওভারে রানের গতি বাড়ানোর আভাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকা ৪৪/২

বিশ্বকাপে আগের ম্যাচগুলোয় প্রথম পাওয়ারপ্লেতে ঝড় তোলা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে পঞ্চাশের ঘরও পার হতে পারেনি। তাদের সংগ্রহ ছিল ৪৪/২।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সফলতম প্রথম ১০ ওভার এটি। আগের ৪ ম্যাচে প্রতিপক্ষের স্কোর ছিল যথাক্রমে আফগানিস্তান (৫০/১), ইংল্যান্ড (৬১/০), নিউ জিল্যান্ড (৩৭/১) এবং ভারত (৬৩/০)।

মিরাজের গুডলেংথের বল। অফ স্টাম্পের দিকে সরে গিয়ে লেগ সাইডে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন ফন ডার ডুসেন। তবে বল অতোটা বাউন্স খায়নি। ব্যস, সরাসরি প্যাডে আঘাত। অমনি জোরালো আবেদন। কালক্ষেপণ করেননি আম্পায়ার জোয়েল উইলসন। রিভিউ নিতে সাহস করেননি ডুসেন। ৭ বলে ফন ডার ডাসেন করেন ১ রান।

হেনড্রিকসকে বোল্ড করে ফেরালেন শরিফুল
দুর্দান্ত ইনসুইঙ্গার, ডিফেন্স করতেচেয়েছিলেন হেনড্রিকস। কিন্তু লাভ হলো না। ব্যাট-প্যাড ফাকি দিয়ে বল গিয়ে আঘাত হানলো স্টাম্পে। ছত্রখান করে দিল তিনটি কাঠি।ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিলেন শরিফুল।০ রানেই জীবন পাওয়া দক্ষিণ আফ্রিকান ওপেনার১৯ বলে ১২ রান করে ফিরে গেছেন।

ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে জীবন পেলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার রেজা হেনড্রিকস স্লিপে তার ক্যাচ ফেলেছেন তাজনিদ হাসান তামিম। হেনড্রিকস কাট করতে চেয়েছিলেন জোরের ওপর। তবে ক্যাচটি শুরুতে যেন বুঝেই উঠতে পারেননি তানজিদ। যতক্ষণে বুঝেছেন, নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। হাতে লেগে বেরিয়ে গেছে সেটি।