ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলের উচিত আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা: চীন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম

ইসরায়েলের উচিত আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা: চীন

ইসরায়েলের উচিত আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা: চীন

মঙ্গলবার প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘প্রত্যেক দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে।’ তবে সেই সঙ্গেই তেল আবিবকে তিনি আবারো স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ‘এমন পরিস্থিতিতে উচিত আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা। বেসামরিক নাগরিকদের যাতে ক্ষতি না হয়, সে দিকে গুরুত্ব দেওয়া।’

 দেশটির সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া জানাচ্ছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে সোমবার টেলিফোনে ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ওয়াংয়ের।

গত ৭ অক্টোবর গাজা সীমান্ত থেকে হামাসের হামলার পরে ভারত, আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন-সহ নানা দেশ এবং রাষ্ট্রগোষ্ঠী নিন্দা করলেও জিনপিং সরকার একটিও বিবৃতি দেয়নি। 

গত সপ্তাহে প্রেসিডেন্ট জিনপিং ফিলিস্তিনি যোদ্ধাবের সমর্থন করে মিশর এবং অন্যান্য আরব দেশর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অবিলম্বে সংঘর্ষ বিরতির আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন, ‘যত দ্রুত সম্ভব ফিলিস্তিন সমস্যার একটি ব্যাপক, ন্যায্য এবং স্থায়ী সমাধানের জন্য চাপ তৈরি করতে হবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি