ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আল আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করে ইহুদিদের অনুমতি ইসরায়েলের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম

আল আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করে ইহুদিদের অনুমতি ইসরায়েলের

আল আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করে ইহুদিদের অনুমতি ইসরায়েলের

মঙ্গলবার সকাল থেকে অধিকৃত পুরোনো জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলিম মুসল্লীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। আল-আরাবিয়া

পবিত্র স্থানটির দেখাশোনার দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগের উদ্ধৃতি দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, গত কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মতো আল আকসা মসজিদের সব গেট বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। একইসঙ্গে তারা মুসলিমদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশে বাধাও দিয়েছে।

ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানায়, আল আকসায় কেবল মুসলিমরা প্রার্থনা করতে পারে। তা সত্ত্বেও ইসরায়েলি পুলিশ সেখানে ইহুদিদের প্রবেশ এবং আচার-অনুষ্ঠান পালনের অনুমতি দিয়েছে, যা পবিত্র এই স্থান ব্যবহারের শর্ত লঙ্ঘন।

ইহুদি আইন অনুযায়ি আল আকসা মসজিদ প্রাঙ্গণে যা টেম্পল মাউন্ট নামেও পরিচিত সেখানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি