ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

‘আমার নাম জো, আমি ইসরাইলকে ভালবাসি’: বিশ্লেষণ কিছু গণমাধ্যমের 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম

‘আমার নাম জো, আমি ইসরাইলকে ভালবাসি’: বিশ্লেষণ কিছু গণমাধ্যমের 

‘আমার নাম জো, আমি ইসরাইলকে ভালবাসি’: বিশ্লেষণ কিছু গণমাধ্যমের 

 দ্যা হিল নিউজ সাম্প্রতিক সময়ে হেডলাইন করেছে,‘বাইডেন অ্যান্ড ইসরায়েল: আ মিউচুয়াল লাভ অ্যাফেয়ার।’ কয়েকদিন আগে বাইডেন যখন বলেন,‘ আমি একজন জায়নবাদী। কিছু গণমাধ্যম ইতিহাস ঘেটে তুলে ধরেছে যে এ ধরণের কথা নতুন কিছু নয়। চার যুগের রাজনৈতিক জীবনে ‘আমার নাম জো, আমি ইসরাইলকে ভালবাসি’। বার বার বলে আসছেন বাইডেন। [দ্যা হিল, এনডিটিভি, দ্যা আরব আমেরিকান নিউজ] 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি সংবাদের শিরোনামে অনুবাদ এরকম, “ আমি জায়নবাদী: ইসরায়েলের সাথে বাইডেনের  আজীবনের বন্ধন কীভাবে যুদ্ধ নীতিকে প্রভাবিত করে।
 
বাইডেন প্রথম ইসরায়েল সফর করেন ১৯৭৩ সালে। গোল্ড মেয়ার তখন ইসরায়েল প্রধানমন্ত্রী। দেশটি তখন অপেক্ষাকৃত দরিদ্র ও বিচ্ছিন্ন। কোন আরব দেশ, ভারত, চীন, রাশিয়ার সঙ্গে ইসরায়েলে সম্পর্ক ছিলনা। ‘সেই ইসরায়েল বদলে গিয়েছে। চীন-ভারত তাদের বড় ব্যবসায়িক অংশীদার। ইসরাইল ধনী হয়েছে, দেশটিকে বিবেচনা করা হয় পাওয়ার হাউজ হিসেবে। শুধু বদলায়নি ইসরায়েলের প্রতি বাইডেনের ভালবাসা’ লিখেছে ‘দা হিল’। 

ইসরাইলের প্রতি ৮০ বছর বয়স্ক মার্কিন প্রেসিডেন্টের কয়েক যুগের ভালবাসা আরও পরিণত ও জোড়ালো দাবি ‘দ্যা আরব আমেরিকান নিউজ’ এর। বিশ্লেষণ করে তারা লিখেছে আমি জায়নবাদী এ কথা নতুন নয়। বাইডেন প্রথম একথা বলেন ২০০৭ সালে। তার এক পুত্রবধু ইসরায়েলী সেটাও বাইডেন গর্বের সঙ্গে প্রচার করেন। 

বাইডেন তার ভালবাসার  বিপরীতে সাড়াও পেয়েছেন। ইসরাইলভিত্তিক ব্যক্তি-সংগঠন তার নির্বাচনের জন্য রেকর্ড পরিমান অনুদান দেন। বাইডেনের নির্বাচনকালীন অনুদানে শুধু ইহুদি মালিকানাধীন ব্লুমবার্গ এলপি’র মাধ্যমে সর্বোচ্চ ৯ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৫২২ মার্কিন ডলার অনুদান পান। উন্মুক্ত পরিসংখ্যানে আরো দেখা যায় বাইডেন ৫ দশমিক ২ মিলিয়ন অনুদান পেয়েছেন ইহুদিদের কাছ থেকে যা অন্য যে কারো চেয়ে ইতিহাস সর্বোচ্চ।

ইডেন অতি সম্প্রতি ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার সাহায্য দেয়ার প্রস্তাব করেছেন। 

বাইডেন সিনেটর, ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট হিসেবে ইসরাইলের পাশে থেকেছেন। ১৯৮৪, ২০০৭, ২০১৩, ২০১৫ এবং ২০১৯ ও ২০ সালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ইসরাইলকে জোর সমর্থন দিয়েছেন। 

 মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষক ও লেখক অ্যারন ডেভিড মিলার এ বিষয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে বাইডেনের সম্পর্ক তার 'রাজনৈতিক ডিএনএতে' গভীরভাবে জড়িত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি