ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আফগানিস্তানের কাছে হারের পর কেঁদেছেন বাবর আজম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৩, ০৯:১০ পিএম

আফগানিস্তানের কাছে হারের পর কেঁদেছেন বাবর আজম

আফগানিস্তানের কাছে হারের পর কেঁদেছেন বাবর আজম

টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তান। আফগানিস্তানের কাছে অঘটনের শিকার হওয়ার পর তো বাবর আজম নিজেই বলেছেন, এই হার তাদের কষ্ট দিয়েছে। সাবেক পাকিস্তান ব্যাটার মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন ভেতরের কথা। তার দাবি, অবিশ্বাস্য হারের পর কেঁদেছেন অধিনায়ক বাবর আজম। 

পাকিস্তানের একটি টিভি শোতে ইউসুফ বলেছেন, আমি শুনেছি আফগানদের কাছে ওই হারের পর বাবর কেঁদেছে। আসলে এখানে বাবরের কোনও দোষ নেই। পুরো টিম ও ম্যানেজমেন্ট তাতে জড়িত। আমরা বাবরের এই কঠিন সময়ে তার পাশেই আছি। সমগ্র দেশের মানুষও।

ওই হারের পর ভীষণ সমালোচনার মুখে বাবর। বিশ্বকাপের পর তাকে সরিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে। দলের ভেতরের একটি সূত্র পিটিআইকে জানিয়েছেন, এই মুহূর্তে বিশ্বকাপে পাকিস্তান একটি মিরাকল করে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলেই বাবরের অধিনায়কত্ব বেঁচে যেতে পারে। তখন হয়তো শুধু লাল বলের ক্রিকেটে তাকে অধিনায়ক হিসেবে রাখা হতে পারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি