এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৩, ০৯:১০ পিএম
সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন ওয়ার্নার
বিশ্বকাপের ২৪তম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মখোমুখি হয়েছে নেডারল্যান্ডস। বুধবার দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই অজি ব্যাটার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। তবে ইনিংস বড় করতে পারেননি মার্শ। ৯ রানে এই ওপেনার আউট হলে, পিচে এসে ওয়ার্নারকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন স্টিভ স্মিথ। ৬৮ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার।
কিন্তু অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন ডেভিড ওয়ার্নার। তাকে যোগ্য সঙ্গ দেন মার্নাস লাবুশানে। ৪২ বলে নিজের ফিফটি করেন লাবুশানে। ৬৭ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলেও ৯১ বলে আসরের টানা ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। ১২ বলে ১৪ রান করে জস ইনগ্লিস আউট হওয়ার পর ৯৩ বলে ১০৪ রান করে সাজঘরে ফেরেন ওয়ার্নার।
এই প্রতিবেদন খেলা পর্যন্ত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৬৮ রান। গ্লেন ম্যাক্সওয়েল ০ রান এবং গ্রিন ১ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি