ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ম্যাক্সওয়েলের দ্রুততম সেঞ্চুরিতে ডাচদের ৪০০ রানের লক্ষ্য দিলো অজিরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৩, ০৯:১০ পিএম

ম্যাক্সওয়েলের দ্রুততম সেঞ্চুরিতে ডাচদের ৪০০ রানের লক্ষ্য দিলো অজিরা

ম্যাক্সওয়েলের দ্রুততম সেঞ্চুরিতে ডাচদের ৪০০ রানের লক্ষ্য দিলো অজিরা

বিশ্বকাপের ২৪তম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মখোমুখি হয়েছে নেডারল্যান্ডস। বুধবার দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে নেডারল্যান্ডসের সামনে পাহাড় সমান ৪০০ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই অজি ব্যাটার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। তবে ইনিংস বড় করতে পারেননি মার্শ। ৯ রানে এই ওপেনার আউট হলে, পিচে এসে ওয়ার্নারকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন স্টিভ স্মিথ। ৬৮ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। 

কিন্তু অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন ডেভিড ওয়ার্নার। তাকে যোগ্য সঙ্গ দেন মার্নাস লাবুশেনে। ৪২ বলে নিজের ফিফটি করেন লাবুশেনে। ৬৭ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলেও ৯১ বলে আসরের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। ১২ বলে ১৪ রান করে জস ইনগ্লিস আউট হলে, ৯৩ রানে ১০৪ রান করে সাজঘরে ফেরেন ওয়ার্নার।

এরপর গ্রিন ৮ রানে আউট হলেও, ৪৪ বলে ১০৬ রানের মারকুটে ইনিংস খেলেন গ্লেন ম্যাকওয়েল। ৪০ বলে আসরের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন এই অজি ব্যাটার। শেষ দিকে প্যাট কামিন্সের অপরাজিত ১২ রানে ভর করে ৩৯৯ রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া।

নেডারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন লোগান ভ্যান বীক। এছাড়াও ব্যাস ডে লীডি দুইটি ও আরিয়ান দত্ত একটি করে উইকেট শিকার করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি