এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৩, ০৯:১০ পিএম
বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হলো অস্ট্রেলিয়া
চলমান বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় পড়েছিল অজিরা। তবে দলটা যখন অস্ট্রেলিয়া তখন এত সহজেই যে তারা হেরে যাওয়ার পাত্র নন পা পরের দুই ম্যাচ জিতে তা বুঝিয়ে দিয়েছে প্যাট কামিন্সের দল। এবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া নেদারল্যান্ডসকে রীতিমত উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জিতল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি