ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলি ঘাতকদের বোমা কেড়ে নিল গাজার সবচেয়ে মেধাবী ছাত্রীর জীবন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৩, ০৩:১০ পিএম

ইসরায়েলি ঘাতকদের বোমা কেড়ে নিল গাজার সবচেয়ে মেধাবী ছাত্রীর জীবন

ইসরায়েলি ঘাতকদের বোমা কেড়ে নিল গাজার সবচেয়ে মেধাবী ছাত্রীর জীবন

ইসরায়েলের বর্বর ও নির্বিচার বিমান হামলায় গাজার কেউই রক্ষা পাচ্ছেন না। প্রতিনিয়ত  প্রাণ হারিয়েছেন ঘাতকের বোমায়। হামলার হাত থেকে গাজা উপত্যকার সবচেয়ে মেধাবী ছাত্রী সায়মা আকরাম সায়দামও রেহাই পেল না। সায়মার সঙ্গে তার গর্ভবতী মাও নিহত হয়েছেন। 

 এ বছর গাজার স্কুলের পরীক্ষায় সর্বোচ্চ ৯৯ দশমিক ৬ গড় নাম্বার পেয়েছিলেন সায়মা। সর্বোচ্চ নাম্বার পাওয়ার পর স্থানীয় টিভিতে সাক্ষাৎকার দিয়েছিল মেয়েটি। ওই সাক্ষাতকারে সায়মা বলেছিল, এখন তার ইচ্ছা গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় ইংলিশ-আরবি অনুবাদ বিষয় নিয়ে পড়াশোনা করা।

মেয়েটি আরও বলেছিল, সর্বোচ্চ নাম্বার পাওয়ার বিষয়টি তার জন্য সহজ ছিল না। কিন্তু যখন দেখতে পেয়েছিল যে সে সেরা হয়েছে তখন নিজেই বিষ্মিত হয়েছিল, সঙ্গে খুশিও হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার আগেই ইহুদী ঘাতকদের বিমান হামলায় হল মেধাবী মেয়েটি। ইসরায়েলের বিমান হামলায় গাজার শিশু ও শিক্ষার্থীদের উপর কি ভয়াবহ প্রভাব পড়ছে সেটি ওঠে এসেছে মেধাবী শিক্ষার্থী সায়মার মৃত্যুর ঘটনায।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার অর্ধেকই শিশু।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি