ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

উত্তর প্রদেশের ৪ হাজার মাদরাসায় বিদেশি অর্থায়ন নিয়ে তদন্ত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম

উত্তর প্রদেশের ৪ হাজার মাদরাসায় বিদেশি অর্থায়ন নিয়ে তদন্ত

 উত্তর প্রদেশের ৪ হাজার মাদরাসায় বিদেশি অর্থায়ন নিয়ে তদন্ত

ভারতের উত্তরপ্রদেশে ৪ হাজার মাদরাসায় বিদেশি অর্থায়ন নিয়ে তদন্তে  নেমেছে রাজ্য সরকার। ভারত-নেপাল সীমান্ত লাগোয়া এসব মাদরাসার ফান্ডিং জানতে কাজ শুরু করেছে রাজ্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)।

সিটের তদন্ত দলে রয়েছেন, এডিজি এটিএস মোহিত আগরওয়াল, এসপি সাইবার ক্রাইম ড: ত্রিবেণী সিং ও ডিরেক্টর অফ মাইনরিটি ওয়েলফেয়ার জে রিভা।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর এ নিয়ে মিটিং ডাকা হয়েছে। ডিরেক্টর অফ মাইনরিটি ওয়েলফেয়ার জে রিভা জানিয়েছেন, তিন সদস্যের সিট তৈরি করা হয়েছে। রাজ্যসরকার এটা তৈরি করেছে। যে সব জায়গা থেকে মাদরাসাগুলো অর্থ সহায়তা পেয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিদেশ থেকে তহবিল এসেছে কি না সেটাই খতিয়ে দেখা হচ্ছে। সব রেকর্ড পাওয়ার পরই সিট পরবর্তী পদক্ষেপ নেবে।

ইউপি স্টেট মাদরাসা এডুকেশন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এই মাদরাসাগুলোর কাছে ধারাবাহিকভাবে বিদেশি ফান্ডিং এসেছে বলে মনে করা হচ্ছে। সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে । সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি