ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ৪ নভেম্বর, বাংলাদেশ দল ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ৪ নভেম্বর, বাংলাদেশ দল ঘোষণা

 পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ৪ নভেম্বর, বাংলাদেশ দল ঘোষণা

 ভারতে চলমান বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। একের পর এক পরাজয়ে এরই মধ্যে অনিশ্চিত হয়ে গেছে টাইগারদের সেমিফাইনাল খেলা সুযোগ। চাপে পড়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাওয়া নিয়ে।

টানা হারে পুরুষ দল যখন ধুঁকছে, তখন দেশের ক্রিকেটে খানিক স্বস্তি দিচ্ছে নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ একে জিতেছে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই প্রথম সিরিজ জয়।

এবার পাকিস্তানের নারীদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ হলেও ঢাকায় বসবে ওয়ানডে সিরিজ।
তিন ম্যাচের সিরিজটি আইসিসি ওম্যানস চ্যাম্পিয়নশিপের অধীনে অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর। এরপর ৭ তারিখ হবে দ্বিতীয় ওয়ানডে আর ১০ অক্টোবর  তৃতীয় ম্যাচ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ঘোষিত দলে খুব বড় কোন চমক রাখা হয়নি। নিগার সুলতানা জ্যোতিই থাকছেন অধিনায়ক হিসেবে। নাহিদা আক্তার তার ডেপুটি। ফিটনেস থাকা সাপেক্ষে যুক্ত হবেন সুলতানা খাতুন। এছাড়া স্ট্যান্ডবাই থাকবেন আরও তিন ক্রিকেটার।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোশতারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া। মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুরশিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশীতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস থাকা সাপেক্ষে)। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি