এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেন সাকিব
বিশ্বকাপের ৩১তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শূন্য রানে তানজিদ তামিম আউট হলে, ৪ রান করে তার দেখানো পথে হাঁটেন নাজমুল হাসান শান্ত। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি অভিজ্ঞ মুশফিকুর রহিম। দলীয় ২৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেয় মাহমুদুল্লাহ। দুজনের ব্যাট থেকে আসে ৭৯ রান। ৬৪ বলে ৪৫ রান করে আউট হন লিটন দাস। কিন্তু অপর প্রান্তে ৫৮ বলে নিজের ফিফটি পূরণ করেন মাহমুদুল্লাহ। তাকে সঙ্গ দেন অধিনায়ক সাকিব আল হাসান। ৫৬ রানে মাহমুদুল্লাহ আউট হলে, ৭ রান করে বড় ভাইকে অনুসরণ করে তরুণ তাওহীদ হৃদয়। এরপর রান তুলতে থাকেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ৪৩ রান করে আউট হন এই বাম হাতি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৮ রান। তাসকিন ৩ রান ও মেহেদী মিরাজ ১৭ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি