এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম
গাজার মোবাইল-ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন
পূর্ণ ‘ব্ল্যাকআউটে’ ফিলিস্তিনের গাজা উপত্যকা। মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের বৃহত্তম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি প্যালেস্টাইন টেলিকমিউনিমেকশন কোম্পানি (প্যালটেল)।
প্যালটেল বলেছে, ‘প্রিয় দেশবাসীকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, গাজা এখন ইন্টারনেট ও মোবাইল কমিউমিকেশন নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।’
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চলানোর পর ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান ও গোলন্দাজ বাহিনী। গত শনিবার থেকে এর সঙ্গে যোগ হয়েছে বড় ধরণের স্থল হামলা।
ইসরায়েলের বিমান বাহিনীর গত ৪ সপ্তাহের টানা বোমা বর্ষণে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় অন্য যেসব কোম্পানির মোবাইল ও ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছিল তাদের সংযোগ নেটওয়ার্ক অনেক আগেই তছনছ হয়ে গেছে। একমাত্র টিকে ছিল প্যালটেলের নেটওয়ার্ক পরিষেবা। মঙ্গলবারের হামলায় প্যালটেলের নেটওয়ার্ক পরিষেবাও ধ্বংস হয়ে গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি