ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ডি কক ও ডুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ছুটছে প্রোটিয়ারা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম

ডি কক ও ডুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ছুটছে প্রোটিয়ারা

ডি কক ও ডুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ছুটছে প্রোটিয়ারা

 বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বুধবার পুনের মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই প্রোটিয়া ওপেনার কুইনন্টন ডি কক ও টেম্বা বাভুমা। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৪১ রান তোলে প্রোটিয়ারা। তবে ইনিংস বড় করতে পারেনি বাভুমা। ২৪ রানে আউট হন এই ডান হাতি ওপেনার। এরপর ভ্যান ডের ডুসেনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ডি কক। ৬২  নিজের অর্ধশতক পূরণ করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ডুসেনও ৬৫ বলে ফিফটি পূরক করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৬২ রান। ডি কক ৭৭ রান ও ডুসেন ৫৩ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি