ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টস জিতে ভারতের বিরুদ্ধে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম

টস জিতে ভারতের বিরুদ্ধে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

টস জিতে ভারতের বিরুদ্ধে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

ওয়াংখেড়েতে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। গুরুত্বপূর্ণ ম্যাচে একটি পরিবর্তন লঙ্কানদের একাদশে। ধনঞ্জয়া ডি সিলভার জায়গায় একাদশে ঢুকেছেন দুশান হেমান্ত।

ছয় ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে লঙ্কানরা। ভারতের অবশ্য এত চাপ নেই। এমনিতে সেমিতে এক পা দিয়ে রেখেছেন রোহিত শর্মারা। বৃহস্পতিবার জিতলেই প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপে অফিশিয়ালি সেমিফাইনালে উঠে যাবে ভারত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি