ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মেসির ইন্টার মিয়ামির চীন সফর থমকে গেলো 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

মেসির ইন্টার মিয়ামির চীন সফর থমকে গেলো 

মেসির ইন্টার মিয়ামির চীন সফর থমকে গেলো 

 চলতি মাসেই চীন সফরে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির। দলটির সঙ্গে এশিয়া সফরে আসার কথা ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। কিন্তু ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে সফরটি বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘অনাকাক্সিক্ষত পরিস্থিতির’ কারণে সফরটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মেসিদের চীনে যাওয়া আপাতত থমকে গেছে।

গত জুলাইয়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। তার যোগদানের পর এটিই যুক্তরাষ্ট্রের দলটির প্রথম আন্তর্জাতিক সফর হওয়ার কথা ছিল।

চীনের সুপার লিগের দল কিংডাও হাইনিউ এফসির বিপক্ষে ৫ নভেম্বর এবং চেংডু রংচেং এর সঙ্গে ৮ নভেম্বর খেলার কথা ছিল মায়ামির। মেজর লিগ সকারের পরের মৌসুম শুরুর আগ পর্যন্ত আপাতত মায়ামির আর কোনো খেলা নেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি