ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সংলাপে যোগ দিতে ১০ নভেম্বর ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম

সংলাপে যোগ দিতে ১০ নভেম্বর ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

সংলাপে যোগ দিতে ১০ নভেম্বর ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

তার সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বার্ষিক ২+২ সংলাপে অংশ নিতে দুই মন্ত্রী ভারত সফর করবেন, যেখানে তারা অন্যান্য দেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন। 

২০১৮ সালে ২+২ সংলাপ শুরু করা হয়। এর অন্যতম লক্ষ্য দুই দেশ কৌশলগত ও প্রতিরক্ষা বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা। 

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত, উন্মুক্ত, সমৃদ্ধ ও সুরক্ষিত রাখতে ভারতের সঙ্গে সহযোগিতা হবে এবারের আলোচনার অন্যতম বিষয়।

ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়েও আলোচনা করবেন নেতারা।

ইসরায়েল-হামাসের বিষয়ে, ভারত সরকার হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ গাজায় টেকসই মানবিক প্রবেশাধিকারের আহ্বান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ভারতের সঙ্গে এই সংঘাতের বিস্তার রোধ, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যগুলো আমরা শেয়ার করি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি