এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
লাবুশেনের ব্যাটে এগোচ্ছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপের ৩৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদির ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ইংলিশরা।
টস হেরে ব্যাটিংয়ে এদিন শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১১ ও ১৫ রানে ডেভিড ওয়ার্নার আউট হলে চাপ পড়ে অস্ট্রেলিয়া। এরপর মার্নাস লাবুশেনেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিজ্ঞ স্মিথ। ৪৪ রান করে স্মিথ আউট হলে, ৩ রান করে তার দেখানো পথে হাঁটেন জস ইনগ্লিস। কিন্তু অপর প্রান্তে থিতু হন লাবুশেনে। ৬৫ বলে ফিফটি পূরণ করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫৩ রান। মার্নাস লাবুশেনে ৬৩ ও ক্যামেরন গ্রিন ১২ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি