এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
তামিমকে কুমিরের মতো কান্না করতে মানা করলেন প্রিন্স মাহমুদ
এবারের বিশ্বকাপ আসরে সাত ম্যাচের মধ্যে ছয় ম্যাচেই পরাজয়ের স্বাদ নিতে হয়েছে লাল-সবুজের বাংলাদেশ ক্রিকেট টিমকে। বাংলাদেশ দলের এই ভরাডুবির জন্য সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দায়ী করলেন দেশের নন্দিত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।
এ গীতিকার দাবি করেছেন, বিশ্বকাপের আগ মুহূর্তে লাইভে এসে দলের মনোবল ভেঙে দিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার রাত ৬টা ৪০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এমনটা জানান প্রিন্স মাহমুদ।
তিনি লিখেছেন, স্নেহের তামিম ইকবাল, প্রথমেই তুমি ভিক্টিম কার্ড প্লে করে কেঁদে কেটে বাংলাদেশ দলের বিরুদ্ধে সাধারণ জনগণকে খেপিয়ে তুলেছো। তুমি বুঝে হোক না বুঝে হোক এবার টিমের সবচেয়ে বড় ক্ষতি করছো। তুমি জানো লাইভে এসে কাঁদলে কী হয়। এবং ভালোমতোই জানো প্লেয়ার দিয়ে ট্রল করলে টিমের প্লেয়ার এবং পরিবারের ওপর কী ভয়ংকর প্রভাব পড়ে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি